সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৫০ হাজার পরিবারের কাছে। করোনায় লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বহু গরিব, প্রান্তিক মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারপিছু দেওয়া হচ্ছে ১ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, ১ প্যাকেট চা পাতা, ৪ প্যাকেট ভুজিয়া, ৪ প্যাকেট বিস্কুট ও ৪টি করে মাস্ক। এ ছাড়াও করোনা সংক্রমণ এড়াতে কী করণীয় সেই সংক্রান্ত নির্দেশিকাও সকলকে দেওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় খাদ্যসামগ্রীর প্যাকেট বানিয়ে তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যুদ্ধকালীন তৎপরতায় লকডাউনের নিয়ম মেনেই মানুষের পাশে থাকছেন। তাঁর লোকসভা কেন্দ্রে করোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তুলতে ৫০ লক্ষ টাকা দিয়েছেন অভিষেক।

তৃণমূল যুব কংগ্রেস আগেই রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছে। জেলায় জেলায় তৃণমূল যুব কংগ্রেস কর্মীরাও প্রশাসনের পাশে থেকে প্রচুর কাজ করছেন। প্রতিনিয়ত আপডেট আসছে অভিষেকের কাছে। প্রয়োজনমতো বিভিন্ন নির্দেশও পাঠাচ্ছেন তিনি।


