করোনা পরিস্থিতিতে লাগাতার ফেক নিউজ ছড়িয়ে যেভাবে বিভ্রান্তি তৈরি করছে বিজেপি, এবার তাদের তুলোধনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ২ মে তিনি টুইটারে লেখেন, যে দল আদর্শ নিয়ে চলার কথা বলে বেড়ায়, কোনও তথ্য দেওয়ার সময় তার বিন্দুমাত্র পরিচয় ওরা দেয় না। বাস্তবে যা ঘটুক না কেন, যেটা ওদের পক্ষে লাভবান হবে সেই মোড়কেই ওরা সেই খবর ছড়ায়। তা সত্য না মিথ্যা, মিষ্টি না টক সে সব না দেখেই। দেশের সংকটের সময় তারা ভুয়ো খবর ছড়ানো থেকে এক ইঞ্চিও বিরত থাকছে না!