শনিবার শহরের রাজীবগান্ধী হলে শহীদ দিবস ২১শে জুলাইএর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবুগোয়ালা, ঝাড়গ্রাম ব্লক সভাপতি নরেন মাহাত, সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক উজ্জ্বল পাত্র ও জেলার কার্যকরী সভাপতি অশোক গরাই ছাড়াও শিক্ষক সংগঠনের সহ সভাপতি সুব্রত সাহা, সম্পাদক জয়ন্ত সিং ও চক্রের দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব দেবাশীষ শীট উপস্থিত ছিলেন। সভায় ২০০জন শিক্ষক শিক্ষিকাও এদিনের প্রস্তুতি সভায় যোগ দেন।