গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই “ধর্মতলা চলো” কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো তপশিয়া কন্যাশ্রী মঞ্চে৷ এই প্রস্তুতি সভাতে ঝাড়গ্রাম লোকসভার নব নির্বাচিত সাংসদ কালিপদ সরেন (খেরওয়াল) মহাশয় কে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো৷

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু, উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলে কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকেশ কর, গোপী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক এবং জনপ্রতিনীধিগন সহ ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ও বুথ সভাপতি গন৷

এছাড়াও একুশে জুলাই শহীদ দিবস কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে গোপীবল্লভপুর-২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের এর উদ্যোগে প্রস্তুতি পথ মিছিল অনুষ্ঠিত হলো রান্টুয়া বাজারে।

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, কুলিয়ানা পঞ্চায়েত প্রধান সাবিত্রী মুদি সহ ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্ব থেকে কর্মী সমর্থকবৃন্দ৷