আরামবাগের আরাণ্ডী-২ পঞ্চায়েত এবং খানাকুল-১ ব্লকের খানাকুল-২ পঞ্চায়েতে দিদির দূত হয়ে ইতিমধ্যে আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের দুয়ারে উপস্থিত থেকেছেন। এবার দিদির সুরক্ষা কবজ নিয়ে আলোচনা সভা সারলেন জাঙ্গিপাড়া পঞ্চায়েতে। শনিবার জাঙ্গিপাড়া ব্লকের জাঙ্গিপাড়া পঞ্চায়েতে জেলা সভাধিপতি মেহবুব সাহেব মানুষের দুয়ারে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে, দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তা দেখা হল মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, জাঙ্গিপাড়া পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ সভা যেমন করেছেন, সেইসঙ্গে এই অঞ্চলে কর্মীসভা করতেও ভোলেননি। তাছাড়া এখানকার গ্ৰামের মানুষকে সঙ্গে নিয়ে আশীর্বাদ প্রার্থনা কর্মসূচি পালনও করেন। এমনকি গ্ৰাম সংসদ সদস্যদের নিয়ে আলোচনা সভা সেরেছেন। প্রসঙ্গত, দূত হিসেবে মানুষের কাছে পৌঁছে মেহবুব সাহেব নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। গ্ৰামের মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজেও অংশ নেন।

মেহবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। দিদির নির্দেশ মতো দূত হয়ে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। তিনি আরো বলেন, আমার সঙ্গে দলীয় নেতা ও কর্মীরা আছেন।

জেলার কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চন্দ্র চন্দ, ব্লক সভাপতি সদন ঘোষ, অঞ্চল সভাপতি অরিন্দম মুখার্জি, তুষার রক্ষিত ও প্রণব দাস-সহ অন্যান্য নেতা ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো।