মা মাটি মানুষের জীবনসঙ্গী দিদির সুরক্ষা কবজ হাতে নিয়ে মানুষের দুয়ারে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেখ মেহবুব রহমান।

শুক্রবার খানাকুল-২ পঞ্চায়েতে দিদির দূত হিসেবে মানুষের দুয়ারে গিয়ে মেহেবুব সাহেব অভাব অভিযোগের কথা শুনলেন। গোপীনাথ জিউ মন্দির প্রাঙ্গণ, গোপালনগর হাইস্কুল ইত্যাদি জায়গা ঘুরে ঘুরে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বললেন।

জেলা সভাধিপতিকে পেয়ে বাসিন্দারা উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে গ্ৰহণ করেন। গোপালনগর হাইস্কুলে তিনি কর্মীসভা করেন। তাঁর আগে করেন জনসংযোগ সভা।

মেহবুব রহমান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর দূত হিসেবে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে উচ্ছ্বাস ছিল দেখার মতো।