আসন্ন পঞ্চায়েত নির্বাচন। দিদির একগুচ্ছ প্রকল্পের মানুষ কতটা পরিষেবা পেয়েছেন কিংবা কোনও পরিবার এখনও পরিষেবা থেকে বঞ্চিত কী না, তা দেখাই হল মূল উদ্দেশ্য। তাই দূত হয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ১৬ বারের জন্য আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের দুয়ারে উপস্থিত হলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের দিদির দূতরা ইতিমধ্যেই হাজারের বেশি পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ সভা করেছেন। এবার মেহবুব সাহেব দিদির সুরক্ষা কবজ নিয়ে আলোচনা সভা সারলেন গোঘাট-১ ব্লকের শাওড়া পঞ্চায়েতে। জনমানসে উল্লেখযোগ্য সাড়াও মিলল। রবিবার মেহবুব সাহেব প্রথমে পঞ্চায়েতের একটি বিশালাক্ষ্মী মন্দিরে গিয়ে পুজো দেন। সকল মানুষের মঙ্গল কামনা করেন। এরপর তিনি গোঘাটের ব্রজমোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিদর্শন করেন। এখানে মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কীনা তাও খোঁজ নেন । তারপর দলীয় নেতা কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন।

জেলা সভাধিপতি পঞ্চায়েতে গিয়ে প্রধান-উপপ্রধান ও গ্ৰাম সংসদ সদস্যদের সঙ্গে মানুষের পরিষেবা নিয়ে খোঁজ খবর নেন এবং কর্মীসভায় যোগ দেন। তারপর তিনি জনসংযোগ সভা করেন। মানুষের সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। এরপর মেহবুব সাহেব ব্লক সভাপতি বিজয় রায়কে সঙ্গে নিয়ে পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা খোঁজ নেন।

প্রসঙ্গত, দূত হিসেবে এদিন মানুষের কাছে পৌঁছে মেহবুব সাহেব নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। মেহবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। তিনি আরো বলেন, দিদির সঙ্গে রাজ্যের মানুষ আছেন, দলীয় নেতা ও কর্মীরা আছেন।

উল্লেখ্য, এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো।