দিদির দূত হয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অষ্টমবারের জন্য আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের দুয়ারে উপস্থিত হলেন। এবার দিদির সুরক্ষা কবচ নিয়ে আলোচনা সভা সারলেন পাণ্ডুয়া ব্লকের ইটাচুনা-খন্যান পঞ্চায়েতে। জনমানসে উল্লেখযোগ্য সাড়াও মিলল।
বৃহস্পতিবার পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান রোগীদের সুখ-দুঃখের সাথী হয়ে তাঁদের কথা শুনলেন। এখানকার সুবিধা-অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। এরপর তিনি বড়ো সরিষা গিয়ে সিধো-কানহু মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে একটি আলোচনা সভা সারেন। এখানেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

উল্লেখ্য, পঞ্চায়েতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সভায় এখানকার দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা খতিয়ে দেখেন। এরপর খন্যান স্টেশন সংলগ্ন পথসভায় দিদির সুরক্ষা কবজ নিয়ে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের সুবিধা-অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে, দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তাও তিনি দেখলেন।

এদিন জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমানের সঙ্গে ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ, জেলা পরিষদের সদস্য ফুলমণি মূর্মু, পঞ্চায়েত প্রধান, গ্ৰাম সংসদ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দূত হিসেবে এদিন মানুষের কাছে পৌঁছে মেহবুব সাহেব নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। মেহবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য।

দিদির নির্দেশ মতো দূত হয়ে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। তিনি আরো বলেন, আমার সঙ্গে মানুষ আছেন, দলীয় নেতা ও কর্মীরা আছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো।