রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি শুক্রবার মেদিনীপুর জেলার কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি পৌরসভার ১২ নং ওয়ার্ডের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার উপ-পৌরপ্রধান ড. নিরঞ্জন মান্না ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পম্পা জানা মাইতি।

কাঁথি পৌরসভার ১২নং নম্বর ওয়ার্ডের ৯৩, ৯৪ ও ৯৫ নং তিনটি বুথে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথে বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”