| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিল আরামবাগ তৃণমূল কংগ্রেস : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৯৯ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

প্রচণ্ড দাবদাহ। অতিষ্ঠ জীবকুল। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। পূর্ব পুরুষের আচার — প্রথা মেনে বৃষ্টির আশায় ব্যাঙ — ব্যঙ্গমীর বিয়ে হল। একেবারে হিন্দুশাস্ত্র মেনে পুরোহিতের সামনে বরপক্ষ ও কনেপক্ষের উলুধ্বনিতে জমে উঠল বিয়ের আসর। কেবল এখানেই শেষ নয়। কনেপক্ষের কর্তা সেজে আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি স্বপন নন্দী এবং বরপক্ষের আরামবাগ শহর তৃণমূলের সভাপতি প্রতুল সিংহরায় উপস্থিত ছিলেন। দুজনেই বিয়ের বৈদিক মন্ত্র —

”যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম” উচ্চারণ করে ব্যাঙ ও ব্যঙ্গমীর বিয়ে সমাপ্ত করলেন। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ ও কনেপক্ষের উপস্থিত ছিল নজরকাড়া।বিয়ের শেষে সকলের আনন্দভোজ।লুচি থেকে শুরু করে বিভিন্ন রসনাতৃপ্তির পদ এবং মিষ্টিও বাদ যায়নি।

এদিন সকলের মুখে বরুণদেবের কাছে একটাই আকুল প্রার্থনা একফোঁটা বৃষ্টির।

স্বপন নন্দী বলেন, প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ। অনেকদিন বৃষ্টির দেখা নেই। ঠাকুরদা — ঠাকুরমার মুখে শুনেছি ব্যাঙ‌ ও ব্যঙ্গমীর বিয়ে দিলে বরুণদেব সন্তুষ্ট হন। ধরায় নামে বৃষ্টি। সেই আশায় আজকের আয়োজন। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল সিংহরায় জানান, কথিত‌ আছে যে দীর্ঘদিন বৃষ্টি না হলে ব্যাঙেদের বিয়ে দিলে আনন্দে মেতে ওঠে। ডেকে আনে বৃষ্টি। এজন্য আজকের এই অনুষ্ঠান। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রিয়াঙ্কা বলেন, মানুষ একফোঁটা বৃষ্টির জন্যে আশায় আছে। যেখানে ৪২-৪৪ ডিগ্ৰি তাপমাত্রা। মানুষ গরমে হাঁসফাঁস করছেন। মাঠঘাট খা-খা করছে। প্রথা অনুযায়ী ব্যাঙেদের বিয়ে দিলে নাকি বৃষ্টির দেখা মেলে। তাই আজকের এই মহতী উদ্যোগের মাধ্যমে বরুণদেবকে সন্তুষ্ট করা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev