ভারতের স্বাধীনতা প্রাপ্তির দিন এলাকার সাধারণ মানুষ “বন্দে মাতরম” ধ্বনি দিতে দিতে নিজেদের শ্রম দিয়ে এই আলপথ তৈরি করেছিলেন। খানাকুলের মইখণ্ড গ্রামকে আরামবাগের খেদাইল গ্রামের সঙ্গে যুক্ত করেছে এই পথ। আজ আমরা যখন ২৩ বা ২৬ জানুয়ারি অথবা ১৫ আগস্ট মানেই পিকনিক ডে মনে করি, ভালো খাওয়া দাওয়া ও ছুটি কাটানোর দিন মনে করি সেই সময় এই পথ কি আমাদের কোনো পথ দেখাচ্ছে?