| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে বর্তমান কর্মকর্তাদের বিপুল জয়

Reporter
পেজফোর, বিশেষ প্রতিনিধি / ২৯৪ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভার আগে একদল মানুষ অভিযোগ তুলেছিলেন বর্তমান কর্মকর্তারা কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভুটি চান না। তাঁদের সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে গত ১৬ মার্চ পরিষদের ১৩০তম বার্ষিক সাধারণ সভায় কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভুটি হল এবং সেখানে বর্তমান কর্মকর্তারা উপস্থিত সদস্যদের ভোটে বিপুল ব্যবধানে জয় লাভ করলেন। এবিষয়ে পরিষৎ-সম্পাদক শ্রীরমেনকুমার সর বলেন— ‘বিগত কয়েক বছর ধরে একদল ক্ষমতালোভী মানুষ নানাভাবে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিলেন। বার্ষিক সাধারণ সভায় মাননীয় পরিষৎ-সদস্যরা গোপন ব্যালটে ভোটদানের মাধ্যমে বুঝিয়ে দিলেন তাঁরা কাজ চান, কুৎসা চান না।’ তিনি সকলের উদ্দেশে বলেন— ‘আমাদের কাজের কোনো গঠনমূলক সমালোচনা আপনারা অবশ্যই করুন। কিন্তু প্রকৃত তথ্য না জেনে মিথ্যা প্রচার করবেন না। বঙ্গীয় সাহিত্য পরিষৎ বাঙালির গর্বের প্রতিষ্ঠান। আসুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই।

গত এক বছরে পরিষদের চিত্রশালার (মিউজিয়ম) সম্পূর্ণ নবরূপায়ন হয়েছে। মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়া গেলেই ওই চিত্রশালা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পরিষৎ-ক্রীত টালাপার্কে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরের অংশ মেরামত করে রং করা হয়েছে। লোডশেডিং-এ যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি গ্রিন জেনারেটর কেনা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় গ্রন্থাগারের ও পুথিশালার পাঠক পরিষেবা উন্নত করার দিকে নজর দেওয়া হয়েছে। নিয়মিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কয়েক বছরের মধ্যে পরিষৎ পত্রিকার নিয়মিত সংখ্যা প্রকাশের পাশাপাশি পাঁচটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে; যার কোনো কোনোটির দ্বিতীয় এমনকী তৃতীয় মুদ্রণ পর্যন্ত হয়েছে। ক্ষমতালোভী ছিদ্রন্বেষী মানুষের দল এই কাজ চোখে দেখতে পান না।’

পরিষৎ-সভাপতি রতনকুমার নন্দী জানান— মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সহায়তায় কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে পরিষৎ যে ১০ কোটি টাকার কর্পাস ফান্ড পেয়েছিল, একদল মানুষ প্রচার চালাচ্ছিলেন আমরা নাকি তা নয়ছয় করেছি। অথচ প্রকৃত তথ্য ওই টাকায় হাত দেওয়ার অধিকার পরিষদের কোনো কর্মকর্তার নেই। ওই টাকার সুদ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তাও নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। সেই সেই ক্ষেত্রেই ওই টাকা ব্যয় করা হয়েছে।’

তিনি আরও জানান— ‘মাননীয় রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ওই টাকা দিয়েছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ নামক একটি প্রতিষ্ঠানকে, তাঁর কোনো আত্মীয়াকে নয়, টাকা প্রাপ্তির ক্ষেত্রে সেই আত্মীয়ার ভূমিকা অবশ্যই ছিল তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি। কিন্তু এমনভাবে প্রচার চালানো হচ্ছে যার অন্য অর্থ দাঁড়ায়। শুধু তাই নয়, কর্পাস ফান্ডের এই টাকা প্রাপ্তির আগে পরিষদের ন্যাসরক্ষক সমিতির সমিতির সদস্য প্রয়াত কবি শঙ্খ ঘোষ ব্যক্তিগত উদ্যোগে তাঁর বন্ধু প্রয়াত সাংবাদিক নিমাই চট্টোপাধ্যায়ের থেকে প্রায় ছয় কোটি টাকার দান পরিষৎকে সংগ্রহ করে দিয়েছিলেন। কর্পাস ফান্ডের মাধ্যমেই শুধু পরিষদের বর্তমান আর্থিক উন্নতি, একথা প্রচার করে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে অপমানিত করা হচ্ছে’ এদিন সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্য দাবি করেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ বাঙালির জ্ঞানচর্চার ক্ষেত্রে এক সারস্বত প্রতিষ্ঠান। অপপ্রচার কুৎসা বন্ধ হোক। পরিষৎ এগিয়ে চলুক তার কাজের মধ্য দিয়ে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev