নদিয়া জেলার তেহট্ট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বেতাই থেকে গত ২০ জুলাই, ২০২৫ প্রকাশিত হল প্রসেনজিৎ দাস সম্পাদিত সৃজনশীল লিটল ম্যাগাজিন ‘বহ্নি’-র দ্বিতীয় সংখ্যা,’ছড়া সংখ্যা ও ক্রোড়পত্র ভবানীপ্রসাদ মজুমদার’-২০২৫।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক নীলোৎপল দত্ত, সঞ্জয় কুমার ঘোষ,সুলগ্ন ভট্টাচার্য, জয়ন্ত কুমার বিশ্বাস, সমীরণ পাল, সন্তু প্রামাণিক, তাপস চক্রবর্তী সহ আরো ২০ জন কবি।

পত্রিকার মোড়ক উন্মোচন,কবিতা পাঠ সহ ছড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রাক্তন শিক্ষক, কবি ও প্রাবন্ধিক নীলোৎপল দত্ত মহাশয়।অপসংস্কৃতির অন্ধকারে নিমজ্জিত গ্রামীণ সংস্কৃতির দীপবর্তিকা। আট থেকে আশি, গৃহবধূ থেকে পরিচারিকা মুঠোফোন আর মেগা সিরিয়ালের জাদুতে পা রাখছে চোরাবালিতে। আত্ম সুখের আশায় বেছে নিচ্ছে আত্মহরনের পথ। সংস্কৃতির এই সংকটকালে “বহ্নি” হয়ে উঠুক মুক্তির ঠিকানা, তারুণ্যের স্বপ্ন, মান-অভিমান, ভালবাসার এক অভিজ্ঞান।”