| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

প্রতুল মুখোপাধ্যায়ের জন্মদিনে যথোচিত মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৯৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

” আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই” – এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়ের যথোচিত মর্যাদায় পালিত হল জন্মদিন। কলকাতার জীবনানন্দ সভাঘর ও কলকাতার প্রেসক্লাব ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সৃজনশীল শিল্পী ও গীতিকারকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রয়াত হওয়ার পর এই প্রথম ৮৩ তম জন্মদিনকে ঘিরে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে জীবনানন্দ সভাগৃহে আয়োজন করা হল স্মরণসভা। জীবনানন্দ সভাগৃহের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, প্রাক্তন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, আলোকচিত্রী অশোক মজুমদার, সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, চিকিৎসক সিদ্ধার্থ গুপ্ত, দেবপ্রিয় মল্লিক, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সমাজকর্মী সুশান রায়, মানবাধিকার কর্মী বাসুদেব ঘটক, অভিনেতা রাহুল চক্রবর্তী, চিকিৎসক ভাস্কর চক্রবর্তী, অধ্যাপক শামিম আহমেদ, সঙ্গীত শিল্পী অমিত কালি, সমাজকর্মী কল্যাণ সেনগুপ্ত, সাংবাদিক সুমন ভট্টাচার্য-সহ বহু বিশিষ্টজন।

এছাড়া এদিন প্রয়াত শিল্পীর স্ত্রী শর্বানী মুখোপাধ্যায়‌ও শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া পরিবার ও আত্মীয়রা-ও ছিলেন অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানের মঞ্চেই প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে তাঁর নামাঙ্কিত সংগীত একাদেমি ও সংরক্ষণশালা গড়ার প্রস্তাব দেন আলোকচিত্রী অশোক মজুমদার। সাদরে সেই প্রস্তাবের সমর্থন জানান সাংসদ দোলা সেন। সেখানে শিল্পীর শুধু গান নয়, তাঁর সারাজীবনের সব কাজ সংরক্ষিত থাকবে।প্রসঙ্গত, প্রতুল মুখোপাধ্যায় ছিলেন বাঙালি অস্মিতার আইকন ও বাঙালির সংস্কৃতির প্রাণপুরুষ । জনতার সংগ্রামে ভাষা ও সুর দিয়েছেন যিনি, সেই প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন এই চলতি বছরেই । তাঁর মৃত্যুর পর প্রথম জন্মদিন শনিবার পালিত হল। উল্লেখ্য, দেশ বাঁচাও গণমঞ্চ, যার সঙ্গে আমৃত্যু প্রতুলদা জড়িয়ে ছিলেন। তিনি ছিলেন একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার।” আমি বাংলায় গান গাই ” এবং ” ডিঙা ভাসাও সাগরে ” নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক। তিনি গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন। তিনি মনে করতেন সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয়। তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায়, কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে।
সৃষ্টিশীল শিল্পীর জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে শ্রীজাত বলেন, প্রতুলদার জন্মদিন মানে বাংলা গানের জন্মদিন‌ও কিছুটা বটে। তাঁর উপস্থিতি প্রতিদিন কিছুটা টের পাই । তাছাড়া বাংলা গানের আবহধারায় অবিস্মরণীয় অবদান রয়ে যাবে। কবীর সুমন প্রতুল মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণ করে বলেন, সকলের বন্ধু ও সকলের প্রিয় মানুষ ছিলেন প্রতুল মুখোপাধ্যায় । এই যুগের মূলতঃ দু- তিনটে যুগ মিলিয়ে নিরীক্ষা মনস্ক সুরকার ছিলেন। সেইসঙ্গে তাঁর সুরেলা কন্ঠ মানুষ কখনও ভুলতে পারবে না ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev