ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের রাণ্টুয়া দলীয় কার্যালয়ে ১৩তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। মানবিক এই কর্মসূচিতে নিজেই রক্ত দানের মধ্য দিয়ে সুচনা করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল।

এই মহতি কর্মসূচিতে মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটাতে ব্লক যুব তৃণমূল সভাপতি অনুপম মল্লিক, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্বরী অধিকারী, কুলিয়ানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শক্তিপদ বারিক, পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে সহ অনেক তৃণমূল কর্মী ও অনেক সহৃদয় ব্যাক্তি রক্ত দান করেন।

উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক নেতৃত্ব সুধাংশু ঘড়াই, তাঁরাচাদ সিং, দেবব্রত ভূঁঞ্যা-সহ আরো অনেকে।