শুক্রবার শেওড়াফুলি সত্যজিৎ রায় ভবনে এক বৈঠকে এনআরসি, ইউসিসি ও সংবিধান রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিলেন হুগলি ইউনিটের তৃণমূল কংগ্রেসের নেতা ও বুদ্ধিজীবীরা। বৈঠকে ঠিক হয় উদ্বাস্তুদের নাগরিকত্ব আদায়, ইউ সি সি-র বিরুদ্ধে জনসমর্থন ও সংবিধান রক্ষার লড়াইকে শক্তিশালী করতে হবে।

এজন্য আগামী ৩ অক্টোবর ধর্মতলায় উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে — “ভোট ফর ইন্ডিয়া” কর্মসূচি সফল করতে কর্মী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে বৈঠকে উপস্থিত থাকছেন দামাল বাংলার কর্ণধার সাহিত্যিক ও সমাজকর্মী মানিক ফকির, রাজু ঘোষ, কমান্ডার সুজয় মণ্ডল ও দামাল বাংলার নেত্রী শিখা মন্ডল।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও নেতা মানস মজুমদার জানান, কেন্দ্রীয় বিজেপি সরকার ইউ সি সি এবং এন আর সি চালু করে মানুষের মৌলিক অধিকার হরণ করতে চাইছে। এটা কোনো ভাবেই মানা যায় না। এখন আমাদের সংবিধান রক্ষার লড়াই।

এজন্য আগামী ৩ অক্টোবর হুগলি ইউনিটের ডাকে উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব আদায় এবং ইউ সি সি-র বিরুদ্ধে জনসমর্থন ও সংবিধান রক্ষার লড়াইকে শক্তিশালী করতে ধর্মতলা চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।