আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। হুগলি জেলা পরিষদের পাণ্ডুয়া ব্লকের ১৯ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের যোগ্য প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মানস মজুমদার। ইতিমধ্যে তিনি জোরদার প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার মানসবাবু পাণ্ডয়া ব্লকের সিমলগর গ্ৰাম পঞ্চায়েতে যান ভোটের প্রচারে। পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন। এদিন মানসবাবুর প্রতি মানুষের আস্থা ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, তৃণমূলের পোড়খাওয়া নেতা ও গোঘাটের প্রাক্তন বিধায়ক হিসেবে জনমানসে স্বচ্ছ ভাবমূর্তি উজ্জ্বল হয়ে আছে। সেই ভাবমূর্তি নিয়েই পাণ্ডুয়া ব্লকে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। মানসবাবু বলেন, উন্নয়নই হাতিয়ার তৃণমূলের। মানুষের আস্থা ও বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে।

প্রসঙ্গত, হুগলি জেলা পরিষদের ৫৩টি আসনেই তৃণমূল কংগ্রেসের যোগ্য প্রার্থীরা লড়াইয়ে নেমেছেন। পঞ্চায়েত সমিতির ৬১৯টি আসনের মধ্যে ইতিমধ্যে ৫৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।