| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

মনোরম পরিবেশে প্রপিতামহ চালতা বৃক্ষের শ্রাদ্ধানুষ্ঠান, অবনত মস্তকে শ্রদ্ধা বিশিষ্টজনদের : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪০০ জন পড়েছেন
আপডেট রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

প্রপিতামহ বৃক্ষের শ্রাদ্ধানুষ্ঠান। আরও ভালো করে বললে বোঝায় শ্রদ্ধানুষ্ঠান। এক মনোরম পরিবেশে ২২ ডিসেম্বর খানাকুলের মাঝপুর গ্ৰামে আচার্য পরিবারে এই বিরল মুহূর্তের সাক্ষী থাকল গুণীজন ও এলাকার মানুষ। এতদিন মানুষ জানত গাছ ছায়া দিয়ে ক্লান্ত শরীরকে শ্রান্ত করে এবং অক্সিজেন দিয়ে প্রাণের স্পন্দনকে জাগিয়ে রাখে। এবার মানুষ দেখল একটি বৃক্ষ অবলীলাক্রমে সংসারও চালায়। সেই বৃক্ষকেই ফুল ও মালায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রকৃতির প্রতি মর্যাদা বজায় রাখল।

প্রসঙ্গত, আচার্য পরিবারের প্রায় দু’শো বছরের চালতা গাছ তিল তিল করে কেবল ছায়া ও অক্সিজেন দিয়ে ক্ষান্ত হয়নি, দিয়েছে আর্থিক সহায়তা প্রদান। সেই কথাই তুলে ধরলেন আচার্য পরিবারের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রকৃতিপ্রেমিক শৈলধর আচার্য ও হীরালাল আচার্য। স্মৃতি রোমন্থন করে এঁরা জানান, প্রপিতামহের বয়সকেও ছাপিয়ে গেছে এই চালতাবৃক্ষ।

সম্প্রতি মারা যাবার পর মনে হয় যেন আমাদের মাথার উপর থেকে অভিভাবক সরে গেছেন। এই কারণে বলছি, যখন সংসারে অনটন। চাল কেনার পয়সা নেই, তখন গাছের চালতা বাজারে বিক্রি করে চাল কিনে ভাত জুটেছে। এমনও হয়েছে পাড়া প্রতিবেশীদের চালতা দিয়ে সংসারের অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটানো সম্ভব হয়েছে। কেবল তাই নয় এই গাছের চালতা এলাকার অসংখ্য মানুষের স্বাদ মিটিয়েছে। সেই গাছ আর নেই। তাই ওই গাছের শ্রাদ্ধানুষ্ঠান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

উল্লেখ্য, এদিন বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রকৃতি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে সাক্ষী রেখে পালিত হল এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। প্রকৃতির গান দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ জানান, প্রকৃতির প্রতি মর্যাদা দিতেই আজকের এই অনুষ্ঠান। এটাকে শ্রাদ্ধানুষ্ঠান না বলে শ্রদ্ধানুষ্ঠান বলতেই হয়। এই অনুষ্ঠান সকলকে মুগ্ধ করেছে। প্রধান শিক্ষক ও পরিবেশপ্রেমিক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, এলাকায় এই ধরনের অনুষ্ঠান প্রথম। প্রকৃতির প্রতি মর্যাদা বজায় রাখতে শৈলধরবাবুদের কুর্নিশ জানাতেই হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাচিকশিল্পী সঞ্জয় ঘোষাল ও অন্যান্য বিশিষ্টজনরা।

প্রসঙ্গত, এদিন সকলের উপস্থিতিতে বৃক্ষরোপণ ও গাছের চারা উপহার দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠান এক মনোরম পরিবেশে আলাদা মাত্রা পায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev