আগামী ৬ ও ৭ই আগষ্ট ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কর্মসূচি কে সফল করার লক্ষ্যে গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত কমিটির নেতৃত্বদের নিয়ে কুঠিঘাট গেস্ট হাউসে প্রস্তুতি সভা করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল৷

উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র,গোপী-২পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী,ব্লক তৃণমূল যুব কংগ্রের সভাপতি অনুপম মল্লিক, জেলা পরিষদের কর্মাধক্ষ্য বকুল খামরী এবং জেলা পরিষদের সদস্য/সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য/সদস্যা, গ্রাম পঞ্চায়েত প্রধানগন সহ ব্লক নেতৃত্বগন৷