পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের কানাইদিঘী ও মারিশদা দুটি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হয়। কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের নাচিন্দা জীবন কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক আমাদের পাড়া আমাদের সমাধান কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতর ৭১ ও ৭২ নং বুথ নিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কানাইদিঘী গ্রামপঞ্চায়েতের প্রধান উমারানী ভঞ্জ গিরি, উপ-প্রধান শম্ভুরাম পাত্র ও অন্যান্য ব্যক্তিবর্গ।

কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির মারিশদা গ্রাম পঞ্চায়েতের বাহিরী বি.বি হাইস্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির উদ্বোধন হয়। মারিশদা গ্রাম পঞ্চায়েতের দেউলবাড়, পাইকবাড় উত্তর ও পাইকবাড় দক্ষিণ তিনটি বুথ নিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কাঁথি ৩পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ ও কাঁথি ৩ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী ও অন্যান্য ব্যক্তিবর্গ।