বাঙালি ও বাংলা-বিরোধী বিজেপি আজ ভারতীয় সেনাকে অপব্যবহার করে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলন দমন করার নিন্দনীয় চেষ্টা করেছে। বাংলা ভাষা ও বাঙালি বিরোধী বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে মারিশদাতে কাঁথি ৩ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারিশদাতে কাঁথি-৩ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কাঁথি-৩ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আয়োজিত ধিক্কার ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটি টিইউসির রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলা যুবসভাপতি জালাল উদ্দিন খান, সভাপতি কাঁথি-৩ ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি, মিতারানী সাউ মহিলা সভানেত্রী কাঁথি সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী, অশোক কুমার প্রধান সাধারণ সম্পাদক কাঁথি-৩ ব্লক সহ গৌরীশঙ্কর মিশ্র যুব সভাপতি, সাবিত্রী মন্ডল, মহিলা সভানেত্রী, শিক্ষক নেতৃত্ব সত্যজিৎ কর, দীপক কুমার মন্ডল, কালিপদ দলাই ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।