কাঁথি সুপারষ্টার ক্লাবের ৪৬ তম শারদোৎসবের খুঁটি পুজো শুভ জন্মাষ্টমীর পূর্ণলগ্নে খড়্গপুর পুরানো বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়। খুঁটি পুজো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের পুজো কমিটির সভাপতি দীপক কুমার প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি দীপক হোতা, ক্রীড়া সংগঠক প্রসেনজিৎ আচার্য, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র ও পুজা কমিটি সম্পাদক অরুনাভ দত্ত এবং ক্লাব সহ সভাপতি অরুন দেবনাথ।

ক্লাব সদস্য সঞ্জীব জানা, ষষ্ঠীপদ চক্রবর্তী, চন্দন মাইতি, অনঘ পানিগ্রাই, প্রভাত জানা, হরিপদ চক্রবর্তী, সমীরণ বড়াই, দীলিপ প্রধান কৃষ্ণেন্দু মিশ্র ও অনান্য সদস্যবৃন্দ। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানান, “দক্ষিনেশ্বর শিব মন্দিরের আদলে এবার সুপার স্টার ক্লাবের পুজো মন্ডপের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মহা চতুর্থীতে পুজোমন্ডপের শুভ উদ্ধোধন হবে। সাবেকি প্রতিমা, বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ছাড়াও সমাজের বিশিষ্ট গুণীজনদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।”