| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সরব সাংসদ দোলা সেন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৭২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন বিজেপি-র বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে, বিজেপি আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মেরুকরণ করার চেষ্টা করছে এবং প্রধান জনমুখী বিষয়গুলি থেকে নজর ঘোরাচ্ছে. তিনি এই সময় জোর দিয়ে বলেন যে, তৃণমূল কংগ্রেস রাজ্যে উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসনে মনোযোগ ধরে রেখেছে। তিনি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সরব হয়েছেন। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় করে। সত্যি সত্যি ভয় করে। ২০২১ সালে বাংলায় অশ্বমেধের ঘোড়া মুখ থুবড়ে পড়েছিল। সেই থেকে ওদের রাগ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলার পরেও ১০০ দিনের কাজের ৫২ হাজার কোটি টাকা আটকে রেখেছে। বাংলার মোট ২ লক্ষ কোটি টাকা বাকি রেখেছে। বাংলার মানুষ এর জবাব দেবেন। ২০২৪ এ হেরেছে। ২০২৬ এও হারবে। বাংলার শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন গ্যাসের দামের প্রতিবাদে দোলা সেন সরব হন। তৃণমূল কংগ্রেস সংসদ এবং বাংলা — উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ গ্যাসে রান্না করতে পারছে না। অটোচালকরা অসুবিধায় পড়েছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বিবৃতিতে পেট ভরে না। প্রধানমন্ত্রীর যে দায়িত্বের কথা বলেছেন, তা পালন করতে হবে। কেবল মানুষকে একের পর এক লাইনে দাঁড় করিয়ে নাস্তানাবুদ করছে। নোট বন্দীর লাইন থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি হতে হচ্ছে।

দোলা সেনের আরও অভিযোগ, নির্বাচন কমিশনকে বিজেপি শাখা সংগঠনে পরিণত করেছে। তাহলে মানুষ আইনগত ও সংবিধান সম্মতভাবে প্রতিবাদ তো করবেই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা চলেছি। আমরা মেনে নিতে পারছি না অস্বাভাবিক হারে গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকট।

সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাসের অসহনীয় মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংসদ ও বাংলায় তৃণমূলের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ চলছে চলবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev