| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

মিসাইল উৎক্ষেপণ ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথিতে নাগরিক কনভেনশন : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ২৯৪ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কাঁথির কাছে জুনপুটে জীবন জীবিকা ও পরিবেশ ধ্বংস করে মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র ও হরিপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আজ রবিবার বিকেলে কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই নাগরিক কনভেনশনে কাঁথির পাশাপাশি জেলার নানা প্রান্ত থেকে শিক্ষক, অধ্যাপক সহ শুভবুদ্ধি সম্পন্ন বিজ্ঞান অনুরাগী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ও নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতার অধ্যাপক ড. তপন মুখার্জি। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেবদ্রত বেরা, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক ড. তপন কুমার সী, সংগঠনের জেলা শাখার সভাপতি গুরুপ্রসাদ জানা এবং কাঁথি ছাত্র যুব নাগরিক মঞ্চের অন্যতম আহ্বায়ক অধ্যাপক কিংশুক সাহা প্রমুখ। নাগরিক কনভেনশনে সভাপতিত্ব করেন কাঁথির বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক অসিতবরণ প্রামানিক।

নাগরিক কনভেনশনে বিভিন্ন বিজ্ঞান, পরিবেশ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নাগরিক কনভেনশনে প্রত্যেক বক্তাই বলেন, কাঁথির কাছে জুনপুটের মত জনবহুল এলাকায় জীব বৈচিত্র্য ও জীবন-জীবিকা ধ্বংস করে মিসাইল উৎক্ষেপণ ও হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি বাতিল করতে হবে। দেশের প্রতিরক্ষার প্রয়োজনে যদি করতেই হয় কোন ফাঁকা জায়গায় করতে হবে। পাশাপাশি তারা জুনপুটে পর্যটন কেন্দ্র, মৎস্য সংরক্ষণ কেন্দ্র ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য দাবি করেন। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক ডি আর ডি ও ইতিমধ্যেই জুনপুটে একটি মিসাইল লঞ্চিং প্যাড তৈরি করেছে। তারপর থেকেই ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ও কন্টাই সায়েন্স সেন্টার এলাকার মৎস্যজীবী ও বাসিন্দাদের নিয়ে এই প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলছে। ‘জুনপুট মিসাইল ও হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী নাগরিক প্রতিরোধ মঞ্চ’ নামে ইতিমধ্যেই আন্দোলনের কমিটি গড়ে উঠেছে। বিভিন্ন মৎস্যজীবী সংগঠনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনসাধারণের প্রতিরোধে ডি আর ডি ও আপাতত কাজ বন্ধ রেখেছে। গত ১৩ এপ্রিল বিজ্ঞানীদের উপস্থিতে কাঁথির পরিবেশ সচেতনতা ও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের নিয়ে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল।এই প্রকল্প বাতিলের দাবিতে এলাকার মানুষ এক কাট্টা হয়ে আন্দোলনে সামিল হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev