| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

সংবিধানকে পাত্তা না দিয়ে বাংলাকে দখলের ষড়যন্ত্রের প্রতিবাদ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৫৫ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শুক্রবার কলকাতার লেক মার্কেটের সামনে দেশ বাঁচাও গণমঞ্চের পথসভা অনুষ্ঠিত হল। এই পথসভায় গণমঞ্চের প্রতিনিধিরা বিজেপি ও নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিতে ও চক্রান্তের কথা বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে আহ্বান জানান। এদিন পথসভায় উপস্থিত বক্তারা বিজেপি ও নির্বাচন কমিশনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। বক্তারা স্পষ্ট জানান, বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির স্বরূপ উন্মোচনে,

সংবিধানকে তোয়াক্কা না করে, বেপরোয়াভাবে পশ্চিমবঙ্গকে দখলের ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, সৈকত মিত্র, হরনাথ চক্রবর্তী, প্রদীপ্ত গুহ ঠাকুরতা, নাজমুল হক, ডঃ দীপঙ্কর দে , সুপ্রিয় সেনগুপ্ত, হিমাদ্রীবাবু ও সুদেষ্ণা রায় প্রমুখ।

উল্লেখ্য, ইতিমধ্যে দিল্লিতে তৃণমূল দেশ বাঁচাও গণমঞ্চ ও ভারত জোড়ো অভিযানের সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে এক প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। বক্তারা বলেন, —

পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকা থেকে ৯২ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে।এই সংখ্যা ইউরোপের অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মুসলিম ও মহিলা। আমাদের মতে, মুসলিমদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে এবং তাদের নাম মুছে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাগুলো থেকে সর্বাধিক সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, যেগুলো মূলত মুসলিম অধ্যুষিত এলাকা।

কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মুসলিম বিচারপতিদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলা দখল করতে চায়। সেই লক্ষ্যেই তারা এখন ভোট চুরির মতো অসাধু উপায় অবলম্বন করেছে। পশ্চিমবঙ্গকে এক নির্বাচনী গণহত্যার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বক্তারা আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে সাধারণ মানুষদের যেভাবে হয়রানি করে চলেছে, তা সকলের সামনে তুলে ধরতে আজকের এই পথসভা। তাঁদের স্পষ্ট দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে পারছে না বিজেপি। সেই কারণে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভোটার তালিকা সংশোধনীর (SIR) নামে বাংলার বহু বৈধ নাগরিকের নাম ‘ডিলিট’ করে দিয়েছে এবং তাঁদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। তাছাড়া

সাধারণ মানুষের মনে ভয় তৈরি করা এবং বাঙালির গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁরা দাবি করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev