ইতিমধ্যেই রাজ্যে এক হাজারের বেশি পঞ্চায়েত পরিদর্শন হয়ে গেছে দিদির দূতদের। তৃণমূলের তরফে নেওয়া দিদির সুরক্ষা কবজ কর্মসূচি এখন সাফল্যের শীর্ষে। হুগলির জেলা সভাধিপতি সেখ আলহাজ্ব মেহবুব রহমান এই কর্মসূচিতে যোগ দিয়ে একটার পর একটা পঞ্চায়েত পরিদর্শন করে উল্লেখযোগ্যভাবে সফল হলেন। ইতিমধ্যেই ১৩টি পঞ্চায়েতে দিদির দূত হিসেবে মানুষের দুয়ারে উপস্থিত থেকেছেন। প্রতিটিতে তিনি মানুষের সান্নিধ্যে এসেছেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তাও খতিয়ে দেখেছেন। প্রতিটিতেই জনমানসে উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। এবার চতুর্দশবারেও তিনি দিদির দূত হিসেবে সফল হলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে মেহবুব সাহেব হুগলির খানাকুল-১ ব্লকের বালিপুর পঞ্চায়েতে মানুষের দুয়ারে উপস্থিত থাকলেন। গত ১১ জানুয়ারি থেকে পথচলা শুরু। যা আজও অব্যাহত। ত্রয়োদশবার সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এবার চতুর্দশবারের জন্য দিদির দূত হিসেবে মানুষের সুবিধা – অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে, তাঁদের সুরক্ষা ও দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কীনা তাও তিনি দেখলেন। এমনকি মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি করলেন।

প্রসঙ্গত, জেলা সভাধিপতি সেখ আলহাজ্ব মেহবুব রহমান বৃহস্পতিবার শুরু করেছেন খানাকুল – ১ ব্লকের বালিপুর গ্ৰাম পঞ্চায়েতের মানুষের দুয়ারে গিয়ে। এখানে পণ্ডিতপাড়ায় শীতলা মন্দিরে পূজা দিয়ে মানুষের মঙ্গল কামনা করেন। এরপর তিনি পূর্ব রাধানগর উত্তর প্রাইমারি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এখানে সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। তারপর দলীয় নেতা কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। তারপর পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ সভা করেন।মানুষের সুখ – দুঃখের সাথী হয়ে সুবিধা – অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা নিয়ে মেহবুব সাহেব খোঁজ নেন। এছাড়া নেতাকর্মী ও গ্ৰাম সংসদ সদস্যদের নিয়ে আলোচনা সভাও সেরেছেন।

মেহবুব সাহেব বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। এদিন সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মিন্টু পাল, ব্লক সভাপতি সেখ ইলিয়াস চৌধুরী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সেখ সাদাতুল্লা হোসেন, অঞ্চল সভাপতি স্বপন হাজরা, পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতা কর্মীরা।

প্রসঙ্গত, ৬০ দিনের এই কর্মসূচি থাকলেও, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে, তৃণমূলের এই কর্মসূচিতে দিন সংখ্যা বেড়েছে। উল্লেখ্য, জনসংযোগের এই পর্ব থেকেই পঞ্চায়েত ভোটে গ্ৰামে তৃণমূলের ভোট ব্যাঙ্ক অটুট থাকছে বলে ইঙ্গিত মিলেছে।