বর্ধমানবাসীদের জন্য সুখবর। আগামী ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বর্ধমান শহরের বুকে ‘ডাক্তারদের পাড়া’ বলে পরিচিত ‘খোসবাগান’ অঞ্চলে আয়োজিত হচ্ছে ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প। আয়োজন করছেন অভিজ্ঞ দন্ত চিকিৎসক ডা: অর্পণ নন্দী। এই ক্যাম্পটি শুরু হবে আগামী ২৫ শে ডিসেম্বর, ২০২৩ এ সকাল ১০টা থেকে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বর্ধমানের খোসবাগানে ফৌজদারি কালিমন্দিরের সন্নিকটে অবস্থিত কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোমের একতলায় ‘বর্ধমান ডেন্টাল ক্লিনিক’-এ।
শীতকালে আমরা কম বেশী সবাই দাঁতের সমস্যায় ভুগি কিন্তু তবুও আমরা ডাক্তারবাবুর কাছে যেতে ভয় পাই। কিন্তু আমরা বুঝতেই পারিনা আমরা নিজেদের কতটা ক্ষতি করে চলেছি এর মাধ্যমে।আসলে দাঁতের প্রাথমিক ছোটোখাটো সমস্যা অবহেলা করলে ক্রমে সেটা বড়ো আকার ধারণ করে,আর তারপরে দাঁত তুলে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা।
তাই আপনাদের কাছে অনুরোধ দাঁত ও মুখগহ্বরের কোনো সমস্যাই অবহেলা করবেননা। আগামী ২৫ শে ডিসেম্বর, বড়োদিন উপলক্ষে আয়োজিত এই ডেন্টাল চেক আপ ক্যাম্পে একেবারে বিনাপয়সায় দাঁত ও মুখগহ্বর সম্পর্কিত হাজারো সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ ও প্রেসক্রিপশন নিন।

ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প
স্থান : বর্ধমান ডেন্টাল ক্লিনিক, কেয়ার এন্ড কিওর নার্সিংহোমের নীচতলায়,খোসবাগান, বর্ধমান, ৭১৩১০১
ডাক্তারবাবুর নাম : ডাঃ অর্পণ নন্দী [বি.ডি.এস. (ডব্লিউ.বি.ইউ.এইচ.এস), সরকারি রেজি: নম্বর-7650 A ]
সময় : ২৫ ডিসেম্বর, ২০২৩, সকাল ১০ টা থেকে
বিশদ জানতে যোগাযোগ করুন-8768065580 এই নম্বরে।