ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লকের বিজেপি পরিচালিত খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতে স্বজন পোষণ, লাগামহীন দুর্নীতি, সরকারের নানা উন্নয়ন মূলক পরিষেবা থেকে জনসাধারণ কে বঞ্চিত করার প্রতিবাদে খাড়বান্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন দেওয়া হলো৷

উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈকুণ্ঠ শীট, ব্লক সাধারণ সম্পাদক হরিপুর্ণ নায়েক, ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শর্বরী অধিকারী, জেলা পরিষদের সদস্য/সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য/সদস্যা, গ্রাম পঞ্চায়েতের সদস্য/সদস্যা-সহ ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্ব থেকে সমর্থকবৃন্দ৷
