রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাপ্রসূত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির শুভ সূচনা হল রামনগর-১ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার গোবরা গ্রাম-পঞ্চায়েতের কোরবা প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির উদ্বোধন করেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহু প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস রাউল হাতেম শাহা, সঞ্জিত দে, সত্যব্রত সেনাপতি ও গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য বিশ্বমুকুল দে ও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যারা। গোবরা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গিরি। বিধায়ক অখিল গিরি বলেন “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথের বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”