মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় “আমাদের পাড়া আমদের সমাধান” উন্নয়নমুখী জনহিতকর প্রকল্প৷ রাজ্য সরকারের বরাদ্দ ১০ লক্ষ টাকা জনসাধারণের সিদ্ধান্তে তাদের পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান হবে অতি সহজেই তাদের সিদ্ধান্তে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লকের নোটা-২নং অঞ্চলের (১) ৪০-একুড় প্রাথমিক বিদ্যালয় (২) ৪১ – ঘুটিয়া প্রাথমিক বিদ্যালয়, (৩) ৪২-গুরমা জনার্দন স্মৃতি বিদ্যাপীঠ বুথে “আমাদের পাড়া’ আমাদের সমাধান” শিবির অনুষ্ঠিত হলো গুরমা জনার্দন স্মৃতি বিদ্যাপীঠে৷

পরিদর্শন করলেন গোপী-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা নোটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশোভন নায়েক৷ উপস্থিত ছিলেন গোপী-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুপম মল্লিক, গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তা সিং ও জনপ্রতিনিধিগন-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ৷