স্বৈরাচারী বিজেপি বাংলা ভাষাকে বারে বারে যেভাবে অপমান করে চলছে এবং বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালি ও বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপর বিজেপি নানান ভাবে অত্যাচার করছে তারই প্রতিবাদে দলীয় নির্দেশে গোপীবল্লভপুর-২নং ব্লকের খাড়বান্ধি অঞ্চলের আমদাপাল বুথ কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হলো আমদাপালে৷

উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক বকুল কুমার খামরী ও জেলা পরিষদের সদস্যা পুষ্প নায়েক,খাড়বান্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈকুন্ঠ শীট,পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে, ব্লক নেতৃত্ব অমৃত কুমার ঘোষ সহ আমদাপাল বুথের নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ৷