মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় “আমাদের পাড়া আমদের সমাধান” উন্নয়নমুখী জনহিতকর প্রকল্প৷ রাজ্য সরকারের বরাদ্দ ১০ লক্ষ টাকা জনসাধারণের সিদ্ধান্তে তাদের পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান হবে অতি সহজেই তাদের সিদ্ধান্ত অনুযায়ী। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লকে পেটবিন্ধি অঞ্চলের (১) ১২৭-ভক্তাপাট (২) ১২৮-পেটবিন্ধি ডি.কে.এম বুথে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির অনুষ্ঠিত হলো পেটবিন্ধি ডি.কে.এম হাই স্কুল (উ.মা)-এ৷

পরিদর্শন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গোপী-২ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য টিঙ্কু পাল। উপস্থিত ছিলেন পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর প্রসাদ দে, অঞ্চল সহ-সভাপতি অমৃত ঘোষ, ব্লক নেতৃত্ব সুব্রত পাল-সহ আরো অনেকে৷

আর একটি অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুর-২নং ব্লক সমষ্টি উন্নয়ন ও গোপী-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো বেলিয়াবেড়া ব্রাঘেশ্বর মন্দির সংলগ্ন ডুলুং নদীর তীরে৷ উপস্থিত ছিলেন বিডিও সাহেব নীলৎপল চক্রবর্তী, গোপী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, গোপী-২ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য টিঙ্কু পাল-সহ ব্লকের অধিকারীক গন ও পঞ্চায়েত সমিতির সদস্য/সদস্যাগন৷