স্বৈরাচারী বিজেপি বাংলা ভাষাকে বারে বারে যেভাবে অপমান করে চলছে এবং বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালি ও বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপর বিজেপি নানান ভাবে অত্যাচার করছে তারই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে গোপীবল্লভপুর-২নং ব্লকের পেটবিন্ধি অঞ্চলের রামগড় বুথ কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হলো রামগড় বুথ এলাকায়৷

উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, গোপী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে, জেলা পরিষদের সদস্যা পুষ্প নায়েক, ব্লক নেতৃত্ব দীপক চৌধুরী, অমৃত কুমার ঘোষ, সুব্রত পাল সহ রামগড় বুথের নেতৃত্ব থেকে শুরু করে বুথের তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ৷