স্বৈরাচারী বিজেপি বাঙালি ও বাংলা ভাষীদের যেভাবে বিজেপি শাসিত রাজ্য গুলোতে নানান ভাবে হেনস্থা করে চলছে এবং পশ্চিমবঙ্গের “ভাষা আন্দোলন” কে দমন করতে বিজেপির যে অপচেষ্টা তারই প্রতিবাদে গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ্য থেকে রান্টুয়া বাজার এলাকায় ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো ৷

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গোপী-২ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, গোপী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত প্রধানগন-সহ বুথ নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকবৃন্দ৷