আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে গোপীবল্লভপুর-২নং ব্লকের তপশিয়া-3নং অঞ্চলের বাহারুনা থেকে তপশিয়া পর্যন্ত মিছিল সহ পদযাত্রা৷ উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,DPSC চেয়ারম্যান জয়দীপ হোতা, পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, যুব তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব উজ্বল পাত্র, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি সত্যবান দণ্ডপাট।

ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক,অঞ্চলের সভাপতি শক্তিপদ করন ও সহ-সভাপতি অসিত গিরি,রবিন মল্লিক, এলাকা জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীগন সহ ব্লক,অঞ্চল নেতৃত্ব সহ কর্মী সমর্থকবৃন্দ৷ আজকের এই মিছিলে তপশিয়া অঞ্চলের আঁধরিয়া ৪৮নং বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুনিল সরেন সহ ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৷