এক মনোজ্ঞ পরিবেশে শুক্রবার গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের নেচার ক্লাব উদযাপন করল ‘বনমহোৎসব দিবস’। এদিন কলেজ ক্যাম্পাসের বাগানে অধ্যক্ষ ড: সোমনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য অধ্যাপক — অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রী এবং কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করে বনমহোৎসব দিবস পালন করেন। এই মনোজ্ঞ পরিবেশে সোমনাথবাবু বলেন, পৃথিবীকে দূষণ মুক্ত করতে হলে গাছ লাগাতেই হবে। তা নাহলে অচিরেই এই গ্ৰহ থেকে মানব জাতি নিশ্চিহ্ন হবে।

তিনি আরও বলেন, যে হারে গাছ কাটা হচ্ছে সমগ্ৰ বিশ্বে, তা উদ্বেগের। ছাত্রছাত্রীদের উদ্দেশে জানান, প্রত্যেকে গাছ লাগাতেই হবে এবং বড় না হওয়া পর্যন্ত পরিচর্যা করে যেতে হবে। তাছাড়া আমাদের বাঁচার পথ নেই। এভাবেই তিনি বৃক্ষরোপণের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। উল্লেখ্য, নেচার ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন সকলে।