বৃহস্পতিবার আরামবাগ ব্লকের বহুখেদাইল গ্রামে প্রতিষ্ঠত হল নতুন গৌরহরি মন্দির। এই গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দির গড়ে তোলা হয়েছে। এদিন হাজার হাজার ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। সকালে গ্রামের অসংখ্য গৌরহরি ভক্ত গ্রাম পরিক্রমা করার পর মন্দিরে জল ঢেলে পবিত্র করেন।

এরপর শুরু হয় গৌরহরির শ্রদ্ধাঞ্জলী পর্ব। গান ও সংকীর্তনের মধ্য দিয়ে চৈতন্য মহাপ্রভুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পুরোহিত। তারপর শুরু হয় প্রসাদ বিতরণ। কয়েক হাজার ভক্ত বসে খিচুড়িভোগ প্রসাদ গ্ৰহণ করেন।

উল্লেখ্য, গ্রামের ৮০ শতাংশ তফশিল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মহাপ্রভুর মন্দিরে যোগ দেন। জাতিধর্ম নির্বিশেষে গ্ৰাম মুখর হয়ে ওঠে।