রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাপ্রসূত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির শুভ সূচনা হল কাঁথি-১ ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের ৩৮, ৩৯ ও ৪০ নং তিনটি বুথ নিয়ে। শুক্রবার হৈপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পট্টনায়ক ও হৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদসা ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।

হৈপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির উদ্বোধন করে কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথের বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজেরাই সমাধান করবেন।”