আজ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা সোনাতলা আইসিডিএস সেন্টার পরিদর্শনে গিয়ে কচিকাচাদের সাথে সময় কাটালেন। পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধের কথা জানলেন। পাশাপাশি উদয়নারায়ণপুরে ‘দিদির সুরক্ষাকবজ’ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন।

উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মঞ্জু গোস্বামী, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি-সহ সর্বস্তরের নেতৃত্ববৃন্দ।

এর মধ্যেই গ্রাম পঞ্চায়েতে দলীয় নেতৃত্ববৃন্দ এবং পঞ্চায়েতের সদস্য, কর্মীদের নিয়ে এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন। কর্মসূচী শেষে সবার সঙ্গে একসঙ্গে গ্রামের মানুষের সাথে এক পঙ্কতিতে বসে দুপুরের খাবার কেলেন।

সারাটা দিন দলীয় কর্মী নেতাদের সঙ্গে থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা আলোচনা করলেন। এমন কি জনসংযোগ সভায় দলীয় কর্মীদের চা ও দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস পরিবারের সন্মানীয় চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।