কৃষকদের কারিগরি বিষয়ে অবগত করতে এবং এর মাধ্যমে কৃষকদের জীবনধারার মানোন্নয়ন করতে সমস্ত জেলায় রাজ্য কৃষি দপ্তর আয়োজন করছে কৃষি মেলার। উৎপাদন বাড়াতে মেলায় আগত কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেবেন দপ্তরের আধিকারিকরা। কৃষি মেলায় কৃষকদের উৎপাদন করা বিভিন্ন খাদ্য দ্রব্য মেলাতে প্রদর্শিতও হবে।

রবিবার খানাকুলের পলাশপাই, হায়াতপুরে এক মনোজ্ঞ পরিবেশে কৃষিমেলার উদ্বোধন করেন হুগলির জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান। আশপাশের গ্ৰামের বহু কৃষক তাঁদের উৎপাদিত পণ্য এই মেলায় হাজির করেছেন। বিভিন্ন ধরনের সেরা শাক-সবজি তাকে লাগিয়েছে মানুষের মনে ।

কৃষি মেলার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেহেবুব সাহেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায় ও আরামবাগের তৃণমূল কংগ্রেসের যুবনেতা পলাশ রায় প্রমুখ।

উল্লেখ্য, এই মেলায় হাজার হাজার মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য কৃষি দপ্তর বিভিন্ন প্রকল্প চালু করেছে কৃষকদের সুবিধার্থে। এছাড়া সরকার বীজ কিনতে ও যন্ত্রপাতি কিনতেও বা ভাড়া নিতে ঋণ দিয়ে থাকে। পাশাপাশি, বাংলা শস্য বীমা প্রকল্প চালু করা হয়েছে, যার পুরো খরচ বহন করে রাজ্য সরকার।