মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কজাত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার-৩ নং ওয়ার্ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রকল্পের ক্যাম্পের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।

কাঁথি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিনটি বুথে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথে বাসিন্দারা নিজেদের এলাকার প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”