| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

এখানে দুর্যোগেও দুর্গা আসেন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪২৫ জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

খানাকুলের নদীবেষ্টিত তিনটি গ্ৰামের মানুষের ভয়াবহ বন্যার স্মৃতিতে শান্তির প্রলেপ দিয়ে উৎসব মুখর করে তোলে মা দুর্গার উপস্থিতি। ফি বছর বন্যা। মানুষ চলতি বছরেও রেহাই পায়নি বন্যার কবল থেকে। তিনটি গ্ৰামের বুকের উপর দিয়ে বয়ে গেছে একাধিক নদী। কোথাও পাকাপোক্ত ব্রিজ নেই। সবটাই প্রায় সারা বছর নৌকার উপর নির্ভরশীল। জেটিঘাটের অবস্থা শোচনীয়। স্কুল-কলেজ, অফিস, হাসপাতাল, হাট-বাজার যাতায়াতে মানুষের দুর্গতির অন্ত নেই। তবুও শরৎ এলে এখানকার মানুষ শত কষ্টের মধ্যেও মা দুর্গার আগমনী বার্তা শুনতে পান। অধিকাংশ চাষ নির্ভর মানুষ। মা দুর্গার টানে সকলে একজোট হন। মায়ের আরাধনায় অকৃপণ হাতে সাহায্য করেন। উৎসব মুখর হয়ে ওঠে তিনটি গ্ৰামের মানুষের আনন্দে। এ যেন চাষির ঘরে ঘরে তাদের মেয়ে দুর্গা আসছে। এভাবেই চলে আসছে ১৮ বছর। ১৯ বছরে পদার্পণ। চাকচিক্য মণ্ডপসজ্জা নেই। নেই আলোর ঝলকানি। আছে গ্ৰামীন খেটে খাওয়া চাষির অকৃপণ শ্রদ্ধাঞ্জলী ও ভালোবাসা।

প্রসঙ্গত, খানাকুলের অমরপুর, জগন্নাথপুর ও দুর্গাপুর (এ জে ডি)-র সর্বজনীন দুর্গোৎসব। জগন্নাথপুর পূর্ব ফেরীঘাটে কাশফুল ঘেরায় অবস্থান করছেন এবারেও মা দুর্গা। কমিটির সদস্য গঙ্গাধর জানা বলেন, এ পুজো সকল গ্ৰামবাসীর। গ্ৰামবাসীরাই কমিটির সকল সদস্য। গ্ৰামের পুরুষ-মহিলা সকলে এগিয়ে আসেন এই পুজোয়। বন্যা হলেও শত কষ্টের মধ্যে মা আসেন। এবারে ষষ্ঠীর দিন থেকেই শুরু হচ্ছে উৎসব। চলবে দশমী পর্যন্ত। লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। সেই সঙ্গে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে।

উল্লেখ্য, নির্ঘন্ট মেনে পুজো হবে। পারিবারিক আচার প্রথার ছাপ মণ্ডপে থাকবে।

ছবি : অশোক মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev