শিবরাত্রি উপলক্ষে সোমবার খানাকুলের নরেন্দ্রচকে আমরা সবাই ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হয়ে এগিয়ে আসেন অসংখ্য মানুষ। এছাড়া স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ই সি জি পরীক্ষার জন্য উপস্থিত থাকেন বহু মানুষ।

এদিন এখানে প্রায় ৫০০ জন মানুষ পরিষেবা পেয়েছেন। এছাড়া বিনামূল্যে ঔষধেরও ব্যবস্থা ছিল। প্রসঙ্গত, খানাকুল-১ ব্লক কমিটির রুরাল মেডিকেল প্রাকটিশনার্স অ্যসোসিয়েশনস এখানে তাদের পরিষেবা প্রদানে এগিয়ে আসে। উপস্থিত ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলী, ঘোষপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মধুসূদন মন্ডল, আমরা সবাই ক্লাবের অন্যতম সদস্য ড. কেনারাম চক্রবর্তী, প্রসেনজিৎ সামন্ত, বিকাশ সামন্ত প্রমূখ।

এদিন এ ধরনের পরিষেবা পেয়ে গ্ৰামের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।