আর.জি.কর হাসপাতালের নারকীয় হত্যার সাথে যুক্ত অপরাধীদের ফাঁসি চাই, সত্য উৎঘাটিত হোক, মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধ হোক এর দাবিতে আজ হাজরা মোড়ে ৭২, ৭৩, ৮২ ও ৮৩ নং ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার, জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জী, কাজরী ব্যানার্জী, প্রবীর মুখার্জী, সন্দীপ বক্সী ও পারমিতা চট্টোপাধ্যায়।

সুব্রত বক্সী তার বক্তব্যে বলেন সিবিআই এর হাতে এই ঘটনা তুলে দেওয়ার জন্য যে টালবাহানা হয়েছে তার ফলে এই কেস-এর অগ্রগতি বিলম্ব হয়েছে ও বিরোধীদের সম্মিলিত চক্রান্ত বাংলাকে অশান্ত করার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।

চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার, জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জী, কাজরী ব্যানার্জী, প্রবীর মুখার্জী, সন্দীপ বক্সী ও পারমিতা চট্টোপাধ্যায় এনাদের বক্তব্যের মূল কথা ছিল অপরাধীর শাস্তি চাই, আর বিরোধীরা যে ভাবে বাংলার সম্মানকে কলুষিত করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে লড়াই করার আহ্বান জানান।