| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

লোকমত পার্লামেন্টারি এ্যাওয়ার্ড-২০২৫ পেলেন রাজ্যসভার সদস্য দোলা সেন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৫৫ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সারা বছরের গঠনমূলক কাজের অবদানের স্বীকৃতি পেলেন রাজ্যসভার সদস্য দোলা সেন। প্রতি বছরের ন্যায় এবারও লোকমত পালামেন্টারি অ্যাওয়ার্ডের জন্য নাম ঘোষণা করা হয়। এবারে রাজ্যসভার সেরা মহিলা সংসদ সদস্য হিসেবে দোলা সেনের মুকুটে পালক জুড়ল। দোলা সেন জানান, আমার গুরুজী ও মাতাজীকে এই সম্মান অর্পণ করলাম। এই সম্মান পাওয়ার জন্য কখনো ভুলব না পূর্ণেন্দু বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

বুধবার এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে নয়া দিল্লির বুকে অনুষ্ঠিত হল বার্ষিক লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ডস ২০২৫-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের পারফরমেন্স-র ভিত্তিতে পুরস্কৃত করা হল দেশের আট সাংসদকে। পুরস্কার পেলেন বাংলার রাজ্যসভার সাংসদ দোলা সেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গভাই, মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল, আচার্য লোকেশ মুনি এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালেরা। লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ডস-র ষষ্ঠতম সংস্করণের জুরি চেয়ারম্যান ছিলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। অন্যান্য জুরিদের মধ্যে ছিলেন সাংসদ সৌগত রায়, ভারক্রহারি মহতাব, জয়া বচ্চন, নিশীকান্ত দুবে, অভিষেক মনু সিংভী, কানিমোঝি, সম্মিত পাত্র, প্রথিতযশা সাংবাদিক বরখা দত্ত।

প্রসঙ্গত, এক নজরে লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ড-২০২৫ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (লোকসভা) : টিআর বালু, বেস্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা) : জগদম্বিকা পল, বেস্ট ওমেন পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা) : সঙ্গীতা কুমার সিং দেও, বেস্ট ডেবিউট্যান্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা) : ইকরা চৌধুরী, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (রাজ্যসভা) : দিগবিজয় সিং, বেস্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (রাজ্যসভা) : সঞ্জয় সিং, বেস্ট ওমেন পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (রাজ্যসভা) : দোলা সেন। প্রতি বছর আটটি ভিন্ন বিভাগে (লোকসভা এবং রাজ্যসভা থেকে চারজন করে) সেরা সংসদ সদস্যদের তাদের অসামান্য অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরষ্কার দেওয়া হয়। এনসিপি সভাপতি শরদ পাওয়ারের নেতৃত্বে একটি বিশিষ্ট জুরি তাদের নির্বাচিত করেছেন।

অন্যান্য জুরি সদস্যরা হলেন লোকমত মিডিয়ার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য বিজয় দরদা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন, রাজ্যসভার প্রাক্তন সাধারণ সম্পাদক যোগেন্দ্র নারায়ণ প্রমুখ।

উল্লেখ্য, জুরি বোর্ড ২০২০ এবং ২০২১ সালের সকল সাংসদের সংসদীয় অবদান পরীক্ষা করে বিজয়ীদের নির্বাচন করে। সারা বছর ধরে সাংসদদের গঠনমূলক কাজের স্বীকৃতি এবং উৎসাহিত করার জন্য ২০১৭ সালে লোকমত সংসদীয় পুরষ্কার চালু করা হয়েছিল। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর হাতে সেরা সংসদ সদস্যদের পুরষ্কার দেওয়া হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর ধরে এই পুরষ্কার স্থগিত ছিল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev