বুধবার গোঘাট-২ ব্লকের মান্দারণ অঞ্চলের দক্ষিণ সাহিত্য গ্ৰামে হাফেজ শামসুদ্দীন সাহেবের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এক মনোজ্ঞ পরিবেশে শতাধিক গরীব বয়স্কদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ায় যারপরনাই খুশি এলাকার মানুষ।

উল্লেখ্য, হাফেজ শামসুদ্দীন আনসারীর প্রয়াত সহধর্মিণীর স্মৃতির উদ্দেশ্যে ফুরফুরা শরীফের পীরজাদা দোয়া প্রার্থনা করেন। এরপর শতাধিক হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা নিজাম উদ্দিন হুসেইন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী অনিমা কাটারি, কর্মাধ্যক্ষ কার্তিক সাঁতরা ও সৈয়দ মকবুল হোসেন, মান্দারণ পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাগ, বিশিষ্ট সমাজসেবক আইসেন আলী ও সেখ বুলবুল, হাজীপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান আইনুদ্দিন শাহ এবং পঞ্চায়েত সদস্য বাদশা মিয়া প্রমুখ।