রবিবার জমজমাট ঐতিহ্যবাহী ও সর্বধর্ম সমন্বয়ের পীরবাবার মেলায় ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী মানস মজুমদার।

গোঘাটের হাজীপুর এলাকার তেহুরিয়ায় পীরবাবার সর্বধর্মের মিলন মেলায় হাজার হাজার ভক্ত সমাগমে মুখর হয়ে উঠেছে । এদিন সাত বছরের এই পীরবাবার সর্বধর্মের মিলন মেলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী মানস মজুমদার উপস্থিত থেকে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তদের সঙ্গে বসে খিচুড়িভোগ প্রসাদ গ্ৰহণ করেন।

উল্লেখ্য, পীরবাবার এই মেলায় হাজার হাজার ভক্ত সমাগমে জমজমাট হয়ে উঠেছে। মেলায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কতৃপক্ষ জানিয়েছে মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
