আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের স্নেহাধন্য ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কালিপদ সরেন (খেরওয়াল) এর সমর্থনে গোপীবল্লভপুর-২নং ব্লকের কুলিয়ানা-৪নং অঞ্চলের রাণ্টুয়া বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা, জেলা সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি উজ্জ্বল পাত্র, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বরী অধিকারী, গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিত্রী মুদি সহ ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকবৃন্দ।
