দিদির দূত হয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশবারের জন্য আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের দুয়ারে উপস্থিত হলেন। সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা ও প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এবার দিদির সুরক্ষা কবচ নিয়ে আলোচনা সভা সারলেন গোঘাট-১ ব্লকের গোঘাট পঞ্চায়েতে। জনমানসে উল্লেখযোগ্য সাড়াও মিলল।

মঙ্গলবার মেহবুব সাহেব প্রথমে পঞ্চায়েতের নবাসন কালীমন্দিরে গিয়ে পুজো দেন। সকল মানুষের মঙ্গল কামনা করেন। এরপর তিনি গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোগীদের সুখ-দুঃখের সাথী হয়ে তাঁদের কথা শুনলেন। এখানকার সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। তারপর তিনি এখানে সকলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। প্রসঙ্গত, গোঘাট থানার মোড়ে এলাকার জনগণের সঙ্গে জনসংযোগ সভা করেন। দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা সকলে ঠিকঠাক পাচ্ছেন কীনা তা খতিয়ে দেখেন। এরপর মেহবুব সাহেব প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পঞ্চায়েতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সভায় এখানকার দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা খতিয়ে দেখেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের সুবিধা-অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার পাশাপাশি, দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তাও তিনি দেখলেন।

এদিন জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমানের সঙ্গে ব্লক সভাপতি বিজয় রায়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, প্রধান, উপপ্রধান, গ্ৰাম সংসদ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দূত হিসেবে এদিন মানুষের কাছে পৌঁছে মেহবুব সাহেব নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।

মেহবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। দিদির নির্দেশ মতো দূত হয়ে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। তিনি আরো বলেন, আমার সঙ্গে মানুষ আছেন, দলীয় নেতা ও কর্মীরা আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো।