ঘরে বাইরে কাজের ক্ষেত্রে সব জায়গাতেই সাধারণ মানুষ এখন জীবন জীবিকার কারনে কর্মব্যস্ত হয়ে পড়ছেন। কেরিয়ার গড়া,চাকরি পাওয়া, এমনকী চাকরির বজায় রাখা ও ব্যবসা করার জন্যও প্রতিদিন নানান প্রতিযোগিতার সম্মুখীন হতে হতে মানসিক উৎকন্ঠা আর উদ্বেগের মধ্যে দিন গুজরানকরতে বাধ্য হচ্ছেন। এমনকী নিজেদের অগোচরে মানসিক অবসাদ ভুগতে বাধ্য হতে হচ্ছে। কেউ বেশি বা কেউ কম অবসাদ ভুগতে হচ্ছে অধিকাংশ জনকেই। নিজেদের অজান্তেই এই উদ্বেগ,উৎকন্ঠা আর মানসিক চাপে মানসিক অসুস্থতার শিকার হওয়াটা বর্তমান সমাজে দ্রুত বেড়ে চলেছে।

এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাঁথির চারটি লায়ন্স ক্লাবের উদ্যোগে কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের এর সেমিনার হলে ‘মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিলিং’ বিষয়ক সেমিনা অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি, কন্টাই সেন্টেনিয়াল,কন্টাই লাইফ এবং কন্টাই সিটিজেনস এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার তুহিনকান্তি বিশ্বাস এবং কাঁথি মহকুমা হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পর্না ভট্টাচার্য। দুই বক্তাই সুন্দর ও সুচারু ভাবে আজকের সমাজের এই জ্বলন্ত সমস্যা ও তার প্রতিবিধানের কথা তুলে ধরেন।

সেমিনারের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২২ সি ওয়ানের ক্যাবিনেট সেক্রেটারি লায়ন ডক্টর বিশ্বেশ্বর মান্না সহ উদ্যোক্তা চারটি লায়ন্স ক্লাবের সভাপতিগণ। প্রায় ৫০ জন লায়ন সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির শ্রেয়া মাইতি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।